১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগাম প্রস্তুতি নিচ্ছে চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / ৩৩৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফারুকুল ইসলাম :

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আগাম তৎপরতা শুরু হয়ে গেছে। ইতোমধ্যে মাঠে নেমেছেন কাবিলগঞ্জ গ্রামের বিশিষ্ট সমাজসেবক, সফল ব্যবসায়ী ও চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন।

সম্প্রতি ঈদ-উল-আযহা উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাঁর পক্ষ থেকে বিভিন্ন স্থানে ব্যানার, পোস্টার ও শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়, যা স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে।

চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার। তাদের ভালোবাসা ও উৎসাহ আমাকে আগাম প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করেছে। ইনশাআল্লাহ, নির্বাচন এলে জনগণ যদি সমর্থন দেন, আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব।

তিনি মরহুম হাজী মো. ছামছুদ্দিন ও মরহুম মোসাম্মাৎ হালিমা খাতুনের সুযোগ্য সন্তান। দীর্ঘদিন ধরে মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি নিবেদিতভাবে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি ‘আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর চেয়ারম্যান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের মতে, হাজী আশরাফ উদ্দিন একজন নীতিবান, সদাচারী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ, যিনি রাজনীতিকে নয়—গণসেবাকে নিজের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত মোগরাপাড়া ইউনিয়নের স্বপ্ন দেখছেন অনেকেই।

আগাম প্রস্তুতির অংশ হিসেবে তিনি নিয়মিত এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করছেন এবং জনগণের চাহিদা বিবেচনায় উন্নয়ন পরিকল্পনা সাজাচ্ছেন। তিনি বলেন, সময়ের আগে প্রস্তুতি গ্রহণ করলে জনগণের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। আমার লক্ষ্য হলো জনমানুষের প্রয়োজন বুঝে তাদের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া।
শেষে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন মোগরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানান এবং আগামীর পথচলায় সকলের দোয়া ও পরামর্শ কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগাম প্রস্তুতি নিচ্ছে চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন

আপডেট সময় : ০৮:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫