০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম:
সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রতিদিনের নিউজ :
- আপডেট সময় : ০৯:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
- / ১৭০

সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল আজিমের (আনার) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার, ২২ মে দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য যে, গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন ‘সঞ্জিভা গার্ডেন’ থেকে ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এই এমপির মরদেহ উদ্ধার করার কথা জানায় স্থানীয় পুলিশ।































