বাংলাদেশ ভারতের যৌথ হাটের জায়গা পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
- আপডেট সময় : ০৭:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ১৬৬

মোঃ শাহাদাত হোসেন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ ও ভারতের যৌথ হাটের জায়গা পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার। মঙ্গলবার, ১আগস্ট দুপুর ১২ টায় রাজশাহীর ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজকুর পরিদর্শনে আসেন । তিনি উপজেলার হোসেনভিটা বাংলাদেশ ও ভারত সীমান্তে ১৯৯, ৩এস পিলারের কাছে হাট বসানোর জায়গা পরিদর্শন করেন।
কমিশনার শ্রী মনোজ কুমার বলেন, এ দুই দেশি একে অপরের সাহায্যকারী। এখানে একটি যৌথ হাট হলে বাংলাদেশ ভারত মানুষের সম্পর্কটা দৃঢ় হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম রেজা, ভারতের কৃষ্টপুর বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর এপি নিগেল, চাঁনশিকারি কোম্পানী কমান্ডার সুবেদার মুখলেস, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী সহ—সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ প্রমূখ।



















