রিসেল পয়েন্ট সেল এন্ড এক্সচেঞ্জ এর উদ্বোধন
- আপডেট সময় : ০৯:০২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- / ১৬৪

নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ
মোবাইল ফোন ব্যাবহার কারিদের সুবিধার্থে নারায়ণগঞ্জ রিসেল পয়েন্ট সেল এন্ড এক্সচেঞ্জের যাত্রা শুরু। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেইট এলাকায় মিড টাউন শপিং কমপ্লেক্স ইসলামী ব্যাংক এর নিচে তলায় এই মোবাইল শো রুমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ইয়থ ক্লাবের প্রেসিডেন্ট ইব্রাহিম আদহাম খান,স্বত্তাধিকারী কাহলিল জিবরান ও রিপন রিপু, গাউছিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা ফয়েজ কবির প্রমূখ।
ক্রেতা সাধারণের কথা মাথায় রেখে এখানে সকল ধরনের ফোন আপনার চাহিদা মত এক্সচেঞ্জ করে নতুন ফোন অথবা আপনার পছন্দের মত পুরাতন ফোন ক্রয় করতে পারবেন। এবিষয়ে রিসেল পয়েন্ট সেল এন্ড এক্সচেঞ্জের স্বস্বত্তাধিকারী বলেন, আমরা কোন ধরনের খোলা বা অবৈধ ফোন ক্রয় বিক্রিয় করি না, আমাদের থেকে ফোন ক্রয় করলে আপনি পাচ্ছেন ৭ দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি।
















