০৪:২২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

মহান মে দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুমন মুন্সি

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / ৩০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সকল মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি গোলাম মোস্তফা সুমন মুন্সি।

আগামীকাল ‘মহান মে দিবস’ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে সুমন মুন্সি বলেন, “বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন ‘মহান মে দিবস-২০২৬’ উপলক্ষ্যে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মেহনতি মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি আরও বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হবে মহান মে দিবস। এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস বহন করে। শ্রমিকদের ত্যাগ, পরিশ্রম ও অবদানের ফলেই আজকের আধুনিক সমাজ ও অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “মেহনতি মানুষের ঘামেই দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এখনো অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি।”

এসময় গোলাম মোস্তফা সুমন মুন্সি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শ্রমিকদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”

তিনি মহান মে দিবসে সকল শহীদ শ্রমিকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শ্রমজীবী মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মহান মে দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুমন মুন্সি

আপডেট সময় : ০৮:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬