০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চলাচলের রাস্তার দাবীতে বৃদ্ধসহ স্কুলপড়ুয়া ও এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ১৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর ভুক্তভোগী এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি চলাচলের উপযোগী একটি রাস্তা। সেই চলাচলের রাস্তার জন্য আশি বছরের বৃদ্ধ থেকে শুরু করে স্কুলপড়ুয়া কিশোর-কিশোরী এবং সাধারণ নারী-পুরুষ রাস্তার দাবীতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর এলাকার বাইতুল আমান জামে মসজিদের সামনে চলাচলের রাস্তার দাবিতে এ মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী। মানববন্ধনে পূর্ব সোনাপুর এলাকার ভুক্তভোগী পরিবারসহ দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এতে অংশ নেওয়া স্থানীয়রা দীর্ঘদিন ধরে রাস্তা না থাকায় চরম দুর্ভোগের কথা তুলে ধরেন।

ভুক্তভোগীদের অভিযোগ, বাইতুল আমান জামে মসজিদের দেড় শতাংশ জমির পাশাপাশি অতিরিক্ত এক শতাংশ ক্রয়কৃত সম্পত্তি থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো চলাচলের রাস্তা পাননি তারা। তাদের দাবি, সবুর খান গংয়ের লোকজন একাধিকবার রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও তাদের এলাকায় যাতায়াতের জন্য কোনো সুনির্দিষ্ট বা পাকা রাস্তা নেই। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বয়স্ক মানুষ, গর্ভবতী নারী এবং স্কুলগামী শিক্ষার্থীরা। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম বিড়ম্বনার শিকার হতে হয়। এমনকি কোনো মৃত ব্যক্তির লাশ নেওয়ার ক্ষেত্রেও চরম ভোগান্তিতে পড়তে হয়।

আশি বছর বয়সী এক বৃদ্ধ আক্ষেপ করে বলেন, “সারাটা জীবন পার করে দিলাম এই কাদামাটি মাড়িয়ে। আমরা কি একটু শান্তিতে হাঁটাচলা করার মতো একটা রাস্তা পাব না? কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, দয়া করে আমাদের এই কষ্টের অবসান ঘটান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সমস্যার সমাধান এবং একটি চলাচলযোগ্য রাস্তা নির্মাণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

চলাচলের রাস্তার দাবীতে বৃদ্ধসহ স্কুলপড়ুয়া ও এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৬:১৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬