সিদ্ধিরগঞ্জে চুরি ও সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেপ্তার-৬
- আপডেট সময় : ০৬:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ৩৩

প্রতিদিনের নিউজ :
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৬ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার,১৮ এপ্রিল দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ২ জন, চুরির মামলার ১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মাসুম (৪০), নিলয় আহম্মেদ নয়ন, মো. ইয়াসিন (২৬), মো. রকি (৩০), আব্দুল কাদির (৪৪) ও শামীম হোসেন (২৭)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় থানা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



























