০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

মতলবের চরাঞ্চলে ১১ দলীয় জোট প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজির গণসংযোগ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৮

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরাঞ্চলে ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপির কেন্দ্রীয় নেতা বিল্লাল হোসেন মিয়াজি ছাতা মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে তিনি মেঘনা নদীর পশ্চিম পাড়ের এখলাসপুর ইউনিয়নের বোরোচর এবং জহিরাবাদ ইউনিয়নের চর উমেদ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন এবং ছাতা মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে চরাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়রা প্রার্থীর সঙ্গে কথা বলেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন।

জহিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুল হান্নান ও সেক্রেটারি মো. মনির হোসেনের নেতৃত্বে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এলডিপির প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজির পক্ষে গণসংযোগে অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বোরোচর, চর উমেদ ও সংশ্লিষ্ট বাজার এলাকায় এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলে।

গণসংযোগকালে বিল্লাল হোসেন মিয়াজি বলেন, আমি এই প্রথম চরাঞ্চলে এসেছি। এখানকার মানুষ দীর্ঘদিন ধরে যাতায়াত ব্যবস্থা ও চিকিৎসা সেবার অভাবে চরম ভোগান্তির শিকার। আমি যদি নির্বাচিত হই, তাহলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই চরাঞ্চলের জন্য টেকসই রাস্তা নির্মাণ ও একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করবো।

তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা তার অন্যতম অঙ্গীকার।

গণসংযোগ শেষে স্থানীয় নেতাকর্মীরা ছাতা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলবের চরাঞ্চলে ১১ দলীয় জোট প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজির গণসংযোগ

আপডেট সময় : ০৫:৩৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬