০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

এলপিজির দাম অস্বাভাবিক, ব্যবসায়ীদের সঙ্গে বসছেন জ্বালানি সচিব

রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৫৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ৬৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

সরকার নির্ধারিত ১২ কেজির এলপিজি সিলিন্ডার ১ হাজার ২৫৩ টাকায় বিক্রির কথা থাকলেও সেটি এখন ২ হাজার ২০০ টাকায়ও মিলছে না। গত কয়েকদিনে রাজধানীসহ সারাদেশে এলপিজি সিলিন্ডারের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নড়েচড়ে বসেছে সরকার। বৈঠকে বসতে যাচ্ছে এলপিজি ব্যবসায়ীদের সংগঠন এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের (লোয়াব) সঙ্গে। রোববার (৪ জানুয়ারি) বিকেলে এ বৈঠক হবে।

আজ বেলা ১১টায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, বিকেল ৩টায় জ্বালানি সচিবের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক আছে। কী কী করতে হবে সব বলে দেওয়া হয়েছে।

এর আগে, গতকাল শনিবার,৩ জানুয়ারি রাতে জ্বালানি খাত সংশ্লিষ্ট সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টা। বৈঠকে এলপিজি সিলিন্ডার যাতে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয় সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

এলপিজির দাম অস্বাভাবিক, ব্যবসায়ীদের সঙ্গে বসছেন জ্বালানি সচিব

আপডেট সময় : ১২:৫৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬