১২:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম:
বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার স্মারক ডাকটিকিট অবমুক্ত
রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ৭০

প্রতিদিনের নিউজ:
মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা সোমবার,১৫ ডিসেম্বর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এগুলো অবমুক্ত করেন বলে তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন।






























