০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

বাগমারায় জামায়াতের এমপি প্রার্থী ডাঃ বারীর গণসংযোগ

রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ৭৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার হাট-গাঙ্গোপাড়া বাজারে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডাক্তার আব্দুল বারীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেল সাড়ে তিনটায় হাট-গাঙ্গোপাড়ায় গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা.আব্দুল বারী।

হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে থেকে গণসংযোগ শুরু হয়। পরে বাজারের ব্যবসায়ী, পথচারী সহ সুধীজনদের সাথে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার লক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সেই সাথে দলীয় নেতা কর্মী সাথে নিয়ে হাট গাঙ্গোপাড়া বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন ডাক্তার আব্দুল বারী।

ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় কালে জামায়াতের এমপি প্রার্থী ডাক্তার আব্দুল বারী বলেন,“জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।যার যা প্রাপ্য,তাকে তা দেওয়া হবে।ঘুষ ও দুর্নীতির কোনো স্থান থাকবে না।জামায়াত সবসময় দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে।”প্রধান অতিথি আরো বলেন,“মা-বোনদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।পাশাপাশি যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”

গণসংযোগে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আল আমিন, সেক্রেটারি সাইফুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়নের আমীর সাহার আলী, সেক্রেটারি আমিনুল ইসলাম, নরদাশ ইউনিয়নের আমীর মমতাজুল ইসলাম, সেক্রেটারি আল মামুন, গোবিন্দপাড়া ইউনিয়নের আমীর বাবুল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আলম বাগমারা পশ্চিম শিবিরের সভাপতি মিকদাদ হোসেন প্রমুখ। এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বাগমারায় জামায়াতের এমপি প্রার্থী ডাঃ বারীর গণসংযোগ

আপডেট সময় : ০১:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫