০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

ফেসবুকে ভিডিও বার্তায় ধর্মীয় উসকানিমূলক পোস্ট আটক-১

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ৮৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

মোংলা উপজেলায় ধর্মীয় উসকানিমূলক পোস্ট করায় রাসেল ঢালী নামের এক যুবককে বুধবার, ১৯ নভেম্বর আটক করেছে মোংলা থানা পুলিশ। ফেসবুকে ভিডিও বার্তায় নিজেকে হযরত মুহাম্মদ (সাঃ) ও শেষ নবী দাবি করায় তাকে আটক করা হয়।

আটক যুবক রাসেল ঢালী মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ঢালির খণ্ড এলাকার মো. কামরুল ঢালীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাসেল ঢালী গত ১৮ নভেম্বর তার নিজ নামীয় টিকটক আইডিতে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে তিনি নিজেকে আল্লাহ তাআলার রাসুল ও শেষ নবী দাবি করেন। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে মূর্তি পূজা না করতে বলেন। এই বক্তব্যসমূহ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং উসকানিমূলক বলে বিবেচিত হয়। ভিডিওটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে মোংলা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ভিডিও বার্তা প্রকাশের অভিযোগে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি ভিডিওতে নিজেকে শেষ নবী দাবি ও মূর্তি পূজা না করার বক্তব্য দেওয়ার বিষয়ে স্বীকার করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ফেসবুকে ভিডিও বার্তায় ধর্মীয় উসকানিমূলক পোস্ট আটক-১

আপডেট সময় : ০৮:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫