কচুয়ার মেধাবী সামিহা আক্তার নুহার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন
- আপডেট সময় : ০৮:২১:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ৪৪

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে চাঁদপুরের কচুয়া উপজেলার মেধাবী শিক্ষার্থী সামিহা আক্তার নুহা। তার এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয় ও এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
সামিহা কচুয়ার ৭৪নং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধার স্বাক্ষর রাখে। তার এই গৌরবজনক সাফল্যে নুহার শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সামিহার বাবা কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিনের একমাত্র কন্যার সাফল্যে আনন্দিত। তিনি বলেন, নুহার এই অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক পাঠদান ও সঠিক দিকনির্দেশনা, পরিবারের সদস্যদের অকুন্ঠ সমর্থন এবং শুভানুধ্যায়ীদের দোয়া ও উৎসাহ বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে সামিহা আক্তার নুহা জানায়, আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে দেশ ও জাতির কল্যাণে একজন সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠাই তার স্বপ্ন। সে তার এই অর্জনে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবার কাছে দোয়া কামনা করেছে।
এদিকে, নুহার এই অসাধারণ সাফল্যের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক সমাজ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
















