০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৪১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / ৪৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পূর্ব হরিদাসপাড়া পাটোয়ারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১সপ্তাহ আগে মতলব দক্ষিণে কয়েল ফ্যাক্টরি ও তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ একটি ঘরের ভেতর থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

পরে খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে দুটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেছে। দুইটি বসতঘর ও রান্নাঘর পুরোপুরি পুড়ে গেছে। এখন স্ত্রী-সন্তান নিয়ে থাকার মতো কোনো জায়গা নেই। প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. মেহেদী হাসান তুহিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

আপডেট সময় : ০১:৪১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬