পূবাইলে যুবদল নেতাসহ ৯ মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক
- আপডেট সময় : ০৮:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ৪৪

রবিউল আলম:
গাজীপুরের পূবাইলে মাদক বিরোধী বিশেষ অভিযানে গাজীপুর মহানগরীর গাছা থানার যুবদল নেতা সহ ৯ জন কে আটক করেছে স্থানীয় পূবাইল থানা পুলিশ।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হায়দরাবাদ তালতলা এলাকার রাজিবের বাড়িতে অভিযান পরিচালনা করে পূবাইল থানা পুলিশ, এ সময় ১৮০পিস ইয়াবা ছাড়াও মাদক সেবনের নানা সরঞ্জাম, ফয়েল পেপার, সিসা গ্রহনের সরঞ্জাম জব্দ করা হয়।
আটকৃত রাজীব এলাকায় দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসায় জড়িত ছিলো জানিয়েছে পুলিশ, আটককৃত বাকি ৮ জন হলেন গাছা থানা যুবদলের যুগ্ন আহবায়ক ও গাজীপুর মহানগর যুবদলের সদস্য রুবেল সরকার, রাজিব হোসেন মুন্না (৩০), রকি মিয়া (২৬), রানা (২৮), মোস্তাক হোসেন (২৮), আশরাফ হোসেন (৪৫) , জিয়াইন হোসেন (৩৮) এবং সূর্য (২৫)।
আটককৃত কয়েকজন এর নামে পূর্বে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
















