০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার-১০

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ৪৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ :

সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৭ ডাকাতসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি সাড়ে ১৪ ইঞ্চি দৈর্ঘ্যের কালো রঙের ধারালো ছুরি, একটি ১২ ইঞ্চি স্টিলের চাকু এবং তিনটি স্টিলের সুইচ গিয়ার চাকু (খোলা অবস্থায় দৈর্ঘ্য ৯.৩ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত)।

গ্রেপ্তারকৃত ৭ ডাকাত হলো, মো. সাগর (২৬), সুজন (২৩), মো. ইকবাল হোসেন (৪০), মো. রাসেল মিয়া (৫০), মো. মিলন (৩৬), মো. ইমরান (২৪) ও মো. আলামিন (৩৭)। গ্রেপ্তারকৃত ১০ আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, রোববার ( ১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন শিমরাইল ট্রাকস্ট্যান্ডের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

এদিকে পুলিশের আরেক অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ মো. বিপ্লব হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পরোয়ানা ভুক্ত আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার-১০

আপডেট সময় : ০৮:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬