চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত এমপি ড. জালাল উদ্দিনকে ছেংগারচর পৌর ও কলেজ ছাত্রদলের সংবর্ধনা
- আপডেট সময় : ১০:০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৩

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুর-২ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ছেংগারচর পৌর ও ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ শাখার নেতৃবৃন্দ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর-২ আসনের অন্তর্গত মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে এমপির নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল ইসলাম সরকার তুষার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিহা মনি, যুগ্ম আহ্বায়ক আজিম এবং ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রদল নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে চাঁদপুর-২ এলাকায় উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বৃদ্ধি পাবে। তারা আশা প্রকাশ করেন, ড. জালাল উদ্দিন এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যুবকল্যাণ ও অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে ড. জালাল উদ্দিন বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করা আমার সর্বোচ্চ কর্তব্য। ছেংগারচরের ছাত্রদলসহ সকল নেতাকর্মীদের সহযোগিতায় আমি এলাকার উন্নয়ন, যুবকল্যাণ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে নিরলসভাবে কাজ করব।


























