চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত এমপি ড. জালাল উদ্দিনকে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা
- আপডেট সময় : ০৯:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪০

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুর-২ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলমএর জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর মতলব উত্তর উপজেলা শাখা নেতৃবৃন্দ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর-২ আসনের অন্তর্গত মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে তাঁর নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, যুগ্ম আহ্বায়ক সজিব আল ফালাক, সদস্য রনি পাটোয়ারী, সোহেল রানা তালহা, মিজানুর রহমান, নাহিদুল ইসলাম সিক্ত ও আরিফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে মতলব উত্তর ও দক্ষিণের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদী। তারা এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে এমপির সহযোগিতা কামনা করেন।
সংবর্ধনার জবাবে ড. জালাল উদ্দিন উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের দেওয়া ভালোবাসা ও আস্থার মর্যাদা রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।


























