০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

এবার শান্তিপূর্ণ নির্বাচন হবে মানুষ ভোট দিবে : গিয়াসউদ্দিন

রিপোর্টার
  • আপডেট সময় : ১১:০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বিগত তিনটা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এবার শান্তিপূর্ন নির্বাচন হবে, মানুষ ভোট দিবে। নির্বাচন কমিশন যে ওয়াদা দিয়েছে, অবাধ-নিরপেক্ষ-সুষ্ঠু নির্বাচন দিবে। সরকারে যারা আছেন তারাও বলেছেন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হবে। আমি তা-ই প্রত্যাশা করি। নারায়ণগঞ্জের প্রশাসন অনেক ভালো। তারা আমাকে আশ্বস্ত করেছেন, নিরপেক্ষ নির্বাচন হবে এবং জনগণের ভোটের মাধ্যমে জাতীয় সংসদ সদস্য হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় ৯নং ওয়র্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে উদ্দেশ্য করে গিয়াসউদ্দিন বলেছেন, দিনের পর দিন তাদের জনপ্রিয়তা হ্রাস পেতে পেতে এমন পর্যায়ে পৌছেছে যে, যদি জনগণ ভোট দিতে পারে তাহলে আমার সাথে নির্বাচন করে কোন অবস্থাতেই তারা বিজয় লাভ করতে পারবে না। সেই কারণে তারা হুমকি-ধামকি দিচ্ছে, সোনারগাঁয়ে গেলে তারা আমাদের লোকদেরকে ক্যাম্পেইন করতে দেয় না। অপমান-অপদস্থ করে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়, ফেস্টুন-ব্যানার রাতের আধারে ছিড়ে ফেলে।

তিনি আরো বলেন, এ নির্বাচন-ই হতে পারে আমার জীবনের শেষ নির্বাচন। হতে পারে এরপর আমি আর আপনাদের কষ্ট দিয়ে ভোট চাইতে আর আসবোনা। এ মাটি থেকে আমাদেরকে যোগ্য সন্তান তৈরি করার চেষ্টা করতে হবে। সেখানে শুধু দল চিন্তা করলে চলবে না, সেখানে মাটি ও মাটির মানুষকে চিন্তা করতে হবে। আর সবাই মিলে প্রচেষ্টা না করলে কোনদিনই এ সিদ্ধিরগঞ্জে ভালো নেতা তৈরি করা যাবে না।

সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ মাসুজ্জামান মন্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক কামরুল হাসান শরীফ, সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ জাহান, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, শফি সিকদার, ইউসুফ মিয়া প্রমূখ।

এর আগে সকালে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোস্তফা, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, ইব্রাহিম খলিমুল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সাবেক আহ্বায়ক শামীম আহমেদ ঢালীসহ আরো অনেকে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

এবার শান্তিপূর্ণ নির্বাচন হবে মানুষ ভোট দিবে : গিয়াসউদ্দিন

আপডেট সময় : ১১:০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬