০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে ইকবালের বিশাল শোডাউন

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় শত শত নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন করেছেন নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিম পাড়া মাদ্রাসারোড এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষের প্রতীকে মিছিল বের হয়।
এসময় মিছিলে অসংখ্য নারী ও পুরুষ সমর্থক অংশ নেন। বাদ্য বাজনা বাজিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মিছিলটি ওয়ার্ডের মাদ্রাসা রোড এলাকা থেকে শুরু হয়ে মিজমিজি দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, আব্দুল আলী পুল, চৌধুরী পাড়া, কান্দাপাড়া, সাহেব পাড়া, সানারপাড়, মৌচাক চিশতিয়া বেকারি হয়ে পূনরায় মাদ্রাসারোড হয়ে সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলাইমান পলাশ, জসিম উদ্দিন, জহির হাজী, ফারুকসহ শতশত নেতাকর্মী প্রমূখ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে ইকবালের বিশাল শোডাউন

আপডেট সময় : ১০:৫৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬