চাঁদপুর-২ আসনে ধানের শীষের পক্ষে যুবনেতা ইমরান হোসেন সরকার বাবুর আহ্বান
- আপডেট সময় : ১১:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১

ইসমাইল খান টিটু:
চাঁদপুর-২ আসন (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী ড. জালাল উদ্দিনকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মী ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ছেংগারচর পৌরসভা যুবদলের নেতা ইমরান হোসেন সরকার বাবু।
এক বক্তব্যে বাবু বলেন, ড. জালাল উদ্দিন একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতা। চাঁদপুর-২ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি যোগ্য প্রার্থী। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের সবাইকে মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে। যুবনেতা ইমরান হোসেন সরকার বাবু আরও বলেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে। এই লড়াইয়ে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সবাই ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
এ সময় ইমরান হোসেন সরকার বাবু বলেন শেষ সময়ে নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে নির্বাচনমুখী কার্যক্রম প্রতিটি ঘরে ঘরে গিয়ে চালানোর আহ্বান জানান।



























