০৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

মতলব উত্তরে গজরা ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপির প্রচারণা ও লিফলেট বিতরণ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়নের রাজুরকান্দি ও খাগকান্দা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা এবং লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পরে রাজুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজ মুন্সি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থী ড. মো. জালাল উদ্দিনকে বিজয়ী করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, গজরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধান, সাবেক সিনিয়র সহ-সভাপতি দুলাল মাস্টার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আলম লস্কর, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান প্রধান, সহ-সভাপতি হাসান ইমাম স্বপন, ওয়ালীউল্ল্যা প্রধান, জহিরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মনির, যুবদল নেতা মেহেদী হাসান পাভেল, টুটুল প্রধান, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বলরাম গোস্বামী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রধান, ছাত্রদল নেতা শান্ত প্রধান, আরিয়ানার ইসলাম সাহিন, দ্বীন ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, গজরা ইউনিয়নসহ পুরো চাঁদপুর-২ আসনে সাধারণ ভোটাররা ধানের শীষের পক্ষেই তাদের রায় দেবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলব উত্তরে গজরা ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপির প্রচারণা ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৫:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬