১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

একুশে পদক পাচ্ছে জাতীয় নারী ফুটবল দল

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১২৯

প্রতিদিনের খেলাধূলা:

টানা দু’বার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয় করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুধু তাই নয়, একযুগেরও বেশি সময় ধরে বিশ্বের দরবারে নারী ফুটবল দল বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছে। যে কারণে, ২০২৫ সালের একুশে পদক দেয়া হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে।

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২০২৫ সালের একুশে পদকের জন্য মনোনীত করা হয়। সেই একটি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল।

২০২২ সালে নেপালে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়। ২০২৪ সালে সেই নেপালেই সেমিফাইনালে ভারতকে এবং ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারেরমত চ্যাম্পিয়ন হয়।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।

দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র বিমোচনে অবদানকারী,সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

একুশে পদক পাচ্ছে জাতীয় নারী ফুটবল দল

আপডেট সময় : ০৭:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫