০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
শিরোনাম:
বাঘায় নকল রাজস্ব স্ট্যাম্পসহ আটক-১
রিপোর্টার
- আপডেট সময় : ০২:৩৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৬

প্রতিদিনের নিউজ:
রাজশাহীর বাঘা উপজেলার বলিহার বেতীপাড়া থেকে নকল রাজস্ব স্ট্যাম্পসহ শহিদুল ইসলাম (৪০) নামে ১ জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১সেপ্টেম্বর) রাতে বাঘা থানাধীন বলিহার বেতীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় এক লক্ষ একত্রিশ হাজার পিচ বিভিন্ন ধরনের নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করা হয়।
গ্রেফতারকৃত হল, রাজশাহী বাঘা উপজেলার বলিহার বেতীপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০)।
আসামি শহিদুল জানায়, তারা দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলাকায় এ নকল রাজস্ব স্ট্যাম্প পাইকারী ও খুচরা বিক্রয় কর আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রতারক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

















