জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কৃষকদলের দোয়া ও মিলাদ
- আপডেট সময় : ০৯:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ২৪

প্রতিদিনের নিউজ:
মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি (বীর উত্তম) শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের উদ্যাগে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক স্বপন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল এই দোয়া ও মিলাদ আয়োজন করেন। মঙ্গলবার (৯ জুন) দুপুরে বার্মাস্ট্যান্ড পদ্মা রোড, গোদনাইল এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উক্ত মিলাদ দোয়া ও মাহফিলে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সজীব কাজী, জুয়েল হোসেন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মো.আলমিন হোসেন, প্রচার সম্পাদক মো. রানা, ত্রান বিষয়ক সম্পাদক মো. তারেক হোসেন, সদস্য মো. আরিফ, ইকবাল, মো. আমির, মুন্না প্রধান, মো. ইয়াছিন, ইলিয়াস, মো. শমীম প্রধান, রিপন মাতব্বর, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহবায়ক মো. জসিম উদ্দিন, সদস্য সচিব মো. সোহেল রহমান, যুগ্ন-আহবায়ক শেখ মোহাম্মদ শিপু, মাহবুবুর রহমান, মো. সোহরাব হোসেন, মো. বিল্লাল, মো. আজহার, বন্দর থানা কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান লিটন, সহ-সভাপতি মোজাফ্ফর হক জনি, বন্দর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. শাহাদৎ হোসেন, নাসিক ২৫ ওয়ার্ড কৃষকদলে আহবায়ক আবদুল কাদের স্বপন, যুগ্ন-আহবায়ক আখতারুজ্জামান শিশির প্রমুখ।


























