সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে মাদক সহ বিভিন্ন মামলায় আটক পাঁচ
- আপডেট সময় : ০৯:৪৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ৩৫

প্রতিদিনের নিউজ :
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া একই সময় বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার,৪ এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুমিলপাড়া বিহারী কলোনি এলাকায় অভিযান চালিয়ে লাল চাঁন (২১) নামের এক যুবককে গ্রপ্তার করা হয়।
তল্লাশিকালে তার কাছ থেকে ৫২ পুরিয়া হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
একই রাতে পৃথক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, মো. গোফরান সিদ্দিকী, পারভেজ, রোজিনা বেগম ও আশিক শেখ ওরফে আসলাম।
ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, অপরাধমুক্ত সমাজ গড়তে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























