মহান স্বাধীনতা দিবসে সুমন মুন্সির শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
- আপডেট সময় : ০১:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ৭৪

প্রতিদিনের নিউজ :
মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি গোলাম মোস্তফা সুমন মুন্সি।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় জিয়া সৈনিক দলের নেতা গোলাম মোস্তফা সুমন মুন্সি বলেন, আজ ২৬শে মার্চ, আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের। যাদের অসীম ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড ও লাল-সবুজের পতাকা পেয়েছি।
গোলাম মোস্তফা সুমন মুন্সি তাঁর বাণীতে উল্লেখ করেন, “আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তাঁর একটি ঐতিহাসিক ঘোষণা দিশেহারা জাতিকে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা যুগিয়েছিল।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার এই শুভক্ষণে আমি আমাদের নেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করছি। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় এগিয়ে যাবো সব লক্ষ্য পূরণে। ইনশাআল্লাহ।
এসময় তিনি আরোও বলেন, জিয়া সৈনিক দল সবসময় এদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার। স্বাধীনতার মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং নারায়ণগঞ্জ জেলাকে বিএনপি ও জিয়া সৈনিক দলকে একটি শক্তিশালী দুর্গে পরিণত করতে অঙ্গীকারবদ্ধ।



























