০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ২৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ। দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনে ফুলে ফুলে ঢেকে গেছে চাষাড়া বিজয়স্তম্ভ।

বৃহস্পতিবার,২৬ মার্চ ভোরে শহরের চাষাঢ়ায় বিজয়স্তম্ভের সামনে ৩১ বার তোপধ্বনির পর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠিকতা। সকাল থেকেই চাষাঢ়া চত্বরে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শুরুতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন।

এরপর শ্রদ্ধা জানায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’র নেতৃত্বে জেলা পুলিশ, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে জেলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কারাগার, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই, এলজিইডি, জেলা মহিলা সংস্থাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

এরপর একে একে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ১২:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬