০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

কচুয়ায় এতেকাফকারীকে জবি ছাত্রদল নেতা শাহ ইমরানের ঈদ উপহার

রিপোর্টার
  • আপডেট সময় : ০২:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / ৩৪

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোঃ রাছেল :

পবিত্র মাহে রমজানের শেষ দশদিনে ইবাদতে মগ্ন এতেকাফকারীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ ইমরান খান তাঁর ব্যক্তিগত উদ্যোগে কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের ১০টি মসজিদে অবস্থানরত ২৩ জন এতেকাফকারী ও ২ জন প্রতিবন্ধীকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করেছেন।

​এতেকাফকারীদের সম্মানে ও ঈদ উৎসবের আনন্দ ভাগ করে নিতে এই মহতী উদ্যোগ নেওয়া হয়। উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গ ও মুসল্লিরা ছাত্রদল নেতার এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো ফসসাল চৌধুরী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মো রিপন মিয়া, শিপন হোসেন, সোহাগ, আলম ও মামুন সহ অন্যান্যরা।

​এই প্রসঙ্গে শাহ ইমরান খান জানান, ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

কচুয়ায় এতেকাফকারীকে জবি ছাত্রদল নেতা শাহ ইমরানের ঈদ উপহার

আপডেট সময় : ০২:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬