১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
শিরোনাম:
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আইউব আলী ফাহিম
রিপোর্টার
- আপডেট সময় : ০৭:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ২৭

রবিউল আলম:
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সকল মত, পথ, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে কাছে–দূরের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক।
তিনি আরও বলেন, আসুন আমরা সবাই আমাদের প্রতিবেশী ও আত্মীয়স্বজনের প্রতি খেয়াল রাখি এবং ঈদের আনন্দ তাদের সঙ্গেও ভাগাভাগি করে নিই। এক মাসের সিয়াম সাধনার পর উদযাপিত এই ঈদের প্রকৃত আনন্দ তখনই অনুভব করা সম্ভব হবে।
আইউব আলী ফাহিম মহান আল্লাহ তায়ালার কাছে সবার ক্ষমা ও কল্যাণ কামনা করে বলেন, আল্লাহ যেন আমাদের জীবন ভরে দেন শান্তি, সম্প্রীতি ও ভালোবাসায়।
বার্তার শেষে তিনি প্রিয় পূবাইলবাসী সহ দেশবাসীকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ মোবারক।


























