সিদ্ধিরগঞ্জবাসীকে স্বেচ্ছাসেবক দলের পক্ষে রেদোয়ান হোসেন পাপ্পুর ঈদ-উল ফিতরের শুভেচ্ছা
- আপডেট সময় : ০৫:২৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ৮০

প্রতিদিনের নিউজ :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিগঞ্জের সর্বস্তরের জনগণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রত্যেক নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রেদোয়ান হোসেন পাপ্পু।
এক শুভেচ্ছা বার্তায় থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রেদোয়ান হোসেন পাপ্পু বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণির মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। পাশাপাশি হিংসা-বিদ্বেষ, অহংকারসহ সব অন্যায় আর পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয়।
ঈদুল ফিতর একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে প্রত্যাশা করেন তিনি। ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠার প্রত্যাশায় সিদ্ধিরগঞ্জ থানার সর্বস্তরের মানুষসহ দেশ ও প্রবাসের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।


























