০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

মতলব উত্তরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে মারধর

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / ৪০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের আমিয়াপুর গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় রাফী (২১) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ সন্ধ্যায় আমিয়াপুর গ্রামের ঈদগাহ মাঠের মিম্বারে বসে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মাদক সেবন করছিল। এ সময় রাফী তাদের বাধা দিলে শাহেদ (২০), পারভেজ (৩০), জিসান (২০)সহ আরও ৪-৫ জন মিলে তার ওপর হামলা চালায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মুখে গুরুতর আঘাত লেগেছে; তিনটি দাঁত ও মাড়ি ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।

এলাকাবাসীর দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় বখাটেপনা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলব উত্তরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে মারধর

আপডেট সময় : ০৮:৪৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬