সিদ্ধিরগঞ্জে ছাত্রদল ও যুবদলের আয়োজনে খালেদা জিয়ার জন্য দোয়া ও ইফতার মাহফিল
- আপডেট সময় : ০৮:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ৭১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করছে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা।
বুধবার (১৮ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিনগর, নয়াআটি এলাকায় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ন-সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক সদস্য মো. হাবিব এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা ও নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী তানভীর রহমান রাব্বির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আরো বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী। তার আদর্শ ধারণ করে ছাত্রদল ও যুবদল সবসময় দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।

























