সুলতানাবাদ ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন
- আপডেট সময় : ১০:০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ১৫৪

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন। তার পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য ও সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলম মামুন।
শুভেচ্ছা বার্তায় জাহাঙ্গীর আলম মামুন বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্বের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক এই কামনা করেন তিনি। একই সঙ্গে সুলতানাবাদ ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় জাহাঙ্গীর আলম মামুন সুলতানাবাদ ইউনিয়নবাসীর প্রতি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে সবার দোয়া কামনা করেন।



























