এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতার করলেন বিএনপি নেতা টি এইচ তোফা
- আপডেট সময় : ১০:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ১৫০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নূরুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ইফতার ও ঈদ উপহার বিতরণ করলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সাবেক যুগ্ন-আহবায়ক ও নাসিক ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী টি এইচ তোফা।
সোমবার (১৬ মার্চ) বিকালে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের উত্তর আজিবপুর কোনাপাড়া আল মদিনা কেন্দ্রীয় জামে মসজিদে এ ইফতার দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
পরে ঈদুল ফিতর উপলক্ষ্যে মাদ্রাসা ও এতিমখানার শতাধিক শিক্ষার্থীদের মাঝে নতুন জামা উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, নূরুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিং এর প্রিন্সিপাল মাওলানা কারী আলী মোরতেজা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মসজিদের খতিব ইমাম ও মাদ্রাসার শিক্ষক এবং স্থানীয় ব্যাক্তিবর্গ।
এসময় ইফতারের আগ মুহূর্তে এতিম শিশুদের নিয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করা হয়।



























