সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার-১৯
- আপডেট সময় : ০৯:০০:১১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ৮৭

প্রতিদিনের নিউজ :
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ১৩ জন মাদক কারবারি এবং চুরি, জুয়া ও বিভিন্ন অপরাধে জড়িত আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫৭ পুরিয়া হেরোইন, ২০০ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বুধবার,১১ মার্চ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে একটি আভিযানিক দল দিনভর সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক, চুরি,জুয়া ও বিভিন্ন মামলায় মোট ১৯ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মো. মাসুদ (৩৭), মো. আলী আকবর (৫৫), মোসা. রত্না আক্তার হেনা (৪০), মো. আরিফ (৩৫), মো. রাজিব (৩২), মো. শান্ত মিয়া (১৯), রবিন (২৬), মো. আলী (২৮), মো. সাইফুল ইসলাম (২৭), মো. সাজ্জাদ (২২), মো. রুবেল (২৯), মো. সিদ্দিক (৩৫), মো. সজিব (২০), মো. মজনু (৪৩), আলামিন (২৭), আনিছ (৩২), মো. আব্দুল করিম (৩৮), মো. জাহাঙ্গীর (৪৫) ও মো. দুলাল (৩০)।
সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

























