০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ হাজার টাকা ও ব্যাংক কার্ড ছিনতাই

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ৩৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এক যুবককে মারধর করে নগদ ২০ হাজার টাকা, ডাচ্-বাংলা ব্যাংকের একটি স্বাক্ষরবিহীন চেক ও একটি এটিএম কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনের একটি ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর ওয়াকওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. বাপ্পি প্যাদা (১৯) পটুয়াখালীর বাউফল উপজেলার কবিরকাঠি গ্রামের মো. আবুল কালাম প্যাদার ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সদর এলাকার আটি স্কুল এলাকায় বসবাস করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় বাপ্পি প্যাদা কাঁচপুর সেতুর নিচ দিয়ে হেঁটে চিটাগাং রোডের দিকে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশাযোগে আসা অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন ব্যক্তি তাঁর পথরোধ করেন। পরে তাঁকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা, ডাচ্-বাংলা ব্যাংকের একটি স্বাক্ষরবিহীন চেক ও একটি এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, “এ ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সিদ্ধিরগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ হাজার টাকা ও ব্যাংক কার্ড ছিনতাই

আপডেট সময় : ০৬:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬