মতলব উত্তর ব্যুরো:
মতলব উত্তর উপজেলা বাহাদুরপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ড্রেজিং মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৫টা মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. আলএমরান খান।
অভিযানে ১ টি ড্রেজারকে আাটক করে এক লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি জব্দ করে নিয়মিত মামলা দেয়া হয়। এ সময় মোহনপুর নৌ-পুলিশ স্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান বলেন, অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সরকারের আইন ও নিয়ম অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না