মুখলেছুর রহমান হীরা:
নেত্রকোনার বারহাট্টায় বাড়ির পাশে পুকুরে ডুবে ৫ বছরের এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ ২৪ জুন দুপুরে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকায় এই ঘটনা ঘটে।মারা যাওয়া কাওসার(৫) হারুন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শিশুটি আজ দুপুরে তার দাদীর সাথে পুকুরে গোসল করতে যাইতে চাইছিল।তখন দাদী গোসল করার মগ সহ শিশুটিকে অপেক্ষা করতে বলে।কিন্তুু ঘরে কাজ শেষ করে দাদী ফিরে দেখেন শিশুটি আর নেই।তখন পরিবার সহ প্রতিবেশীরা পুকুরে খোঁজতে গেলে মগটি ভেসে উঠতে দেখে।অনেক খোঁজাখুঁজি পর একপর্যায়ে শিশুটিকে অচেতন অবস্থায় পুকুরে পাওয়া যায়।দ্রুত শিশুটিকে উদ্বার করে পার্শ্ববর্তী নৈহাটি বাজারে নিয়ে আসলে পল্লী চিকিৎসকরা হাসপাতালে নিতে বলে। পরবর্তীতে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করে।
বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম বলেন খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না