প্রতিদিনের বিনোদন:
চিত্রনায়িকা পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জনে শোবিজ অঙ্গনে আলোচনায় ছিলেন গায়ক শেখ সাদী। শোনা যায় বিচ্ছেদ হয়েছিল তাদের। যদিও এসব খবর গুঞ্জনই রয়ে গেছে। কারণ কেউই প্রেমের বিষয়টি স্বীকার করেননি।
এবার ফের আলোচনায় ‘ললনা’ খ্যাত শেখ সাদী। গান বা মডেলিং দিয়ে নয়; জানা গেছে, জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন এই তরুণ সংগীতশিল্পী। নিজের বিয়ের খবর জানিয়েছেন সাদী নিজেই।
পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা শেখ সাদী এবার বিয়ের পিঁড়িতে, পাত্রী কে?
গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, পারিবারিকভাবে পছন্দের পাত্রীকেই বিয়ে করতে যাচ্ছেন। কনের নাম সুরাইয়া আফরোজ, যুক্তরাষ্ট্রপ্রবাসী তিনি। সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন সুরাইয়া। ইতোমধ্যে দুজনের মধ্যে আংটিবদল সম্পন্ন হয়েছে। গত শুক্রবার,১৯ জুন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। আর আংটিবদলের পর পরই সামাজিক মাধ্যম ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেন এই গায়ক।
সাদী জানান,এই পাত্রী পছন্দ,আংটিবদল সবই আকস্মিকভাবে হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে বাবা-মা দেশে আসার পর পারিবারিকভাবে বিয়ের আলোচনা শুরু হয় এবং পরিবারের পছন্দের পাত্রীর বিষয়ে সম্মতি জানাই। এরপরই আংটিবদলের আয়োজন করা হয়।
উল্লেখ্য,২০২৫ সালের শুরুতে আদালতে অভিনেত্রী পরীমণির জামিনদার হিসেবে দেখা যায়শেখ সাদীকে। এরপর দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। গুঞ্জন নিয়ে শেখ সাদী প্রকাশ্যে কথা বলেননি। অন্যদিকে পরীমণি পরে গণমাধ্যমে সাদীকে ‘ছোট ভাইয়ের মতো’ উল্লেখ করে গেছেন সব সময়। বাগদানের কথা প্রকাশ করে সেই গুঞ্জনের অবসান ঘটালেন শেখ সাদী। বর্তমানে সংগীত নিয়েই ব্যস্ত সময় পার করছেন সাদী। নতুন কয়েকটি গানের কাজও চলছে তার ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না