প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থী কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) মেঘনা ফেরিঘাট সংলগ্ন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃতরা হলো, ঢাকাস্থ কদমতলীর শনিরআখড়া এলাকার ফারুক ভৃষ্ণার ছেলে মো. কায়েস ভৃষ্ণা (১৩) পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলের মেরাজ (১৫)
জানা গেছে, নিহতরাসহ সাত স্কুল শিক্ষার্থী বন্ধু দুপুর আড়াইটার পর মেঘনা নদীর সোনারগাঁ অংশে গোসলে নামেন। নদীতে নামার অল্প কিছুক্ষণের মধ্যে নিহত দু‘জন তলিয়ে গেলে সঙ্গে থাকা বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজিতেও তাদের সন্ধান মিলছিল না। এসময় সহপাঠীরা স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল পৌঁছে প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জুন-২ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গনি জানান, মৃতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারাসহ সাত বন্ধু মিলে গোসলে নেমে এই দুজন তলিয়ে যায়। পরবর্তীতে আমাদেরকে খবর দেওয়া হলে আমাদের ডুবুরি দলের আড়াই ঘন্টার চেষ্টা মরদেহ উদ্ধার করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না