সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
শিশু কিশোর সহ নতুন প্রজন্মের কাছে দেশীয় ফলকে পরিচয় করিয়ে দেয়ার জন্য দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে ফল উৎসবের আয়োজন করা হয়।
বুধবার (১৭ জুন) সকাল থেকে দিন ব্যাপী ফল উৎসবে শিক্ষার্থীরা ২৮ টি ষ্টলে দেশীয় ফলের প্রদর্শনীতে ৩০ রকমের ফলের মধ্যে ছিলো হারিয়ে যাওয়া ফল ঢেউয়া, লটকন, পেলাগোটা, বেত্তুন, আমড়া, বিভিন্ন প্রকারের আম,আনারস, জাম, লিচু, কলা, পেপে, কামরাঙ্গা, কাঠলিচুসহ অনেক ফল। স্কুলের ২শত জন ছাত্র ছাত্রী এ ফল উৎসবে অংশ গ্রহন করে।
দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুলের সভাপতিত্বে উক্ত ফল উৎসবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সচিব মজিবুর রহমান, দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের অর্গানাইজিং কমিটির সদস্য সচিব হাজী বিল্লাল হোসেনসহ সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এতে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৪টি এতিমখানার বাচ্চাদেরকে এই ফল উৎসবে মেহমান করা হয়।
এ সময় সভাপতির বক্তব্য সৈয়দ মনিরুজ্জামান মুকুল বলেন, কিভাবে মানুষ কে সহযোগিতা করা যায়, কিভাবে লেখাপড়ার পাশাপাশি জেনারেল লাইনের লেখাপড়া শিখে আল্লাহতালা কে রাজি খুশি করতে পারে এবং মানুষের মতো হয়ে বাবা,মার মুখ উজ্জ্বল করতে পারে এবং সমাজের কাজ করতে পারে।
আমরা কিন্তুু সেই ভাবেই আমাদের শিক্ষার্থীদের এগিয়ে নিচ্ছি, কিভাবে তারা মানুষের মতো মানুষ হবে, সেই ভাবেই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না