সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব,কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।
শনিবার,১৪ জুন রাতে নগরীর মিশনপাড়ায় অবস্থিত হোসিয়ারী সমিতি কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলেইমান পলাশসহ আরো অনেকে।
ফুলেল শুভেচ্ছা কালে ইকবাল হোসেন বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাশুকুল ইসলাম রাজিবের মতো একজন যোগ্য ও দূরদর্শী ব্যক্তিকে নিয়োগ দেওয়ায় আমরা আনন্দিত। আমি বিশ্বাস করি মাশুকুল ইসলাম রাজিবের বলিষ্ঠ নেতৃত্বে আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে উঠবে নারায়ণগঞ্জ জেলা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না