মো. জাবেদ হোসেন:
চাঁদপুর শাহারাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের পাড়া নগর এলাকার খাল থেকে পরিত্যক্ত অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, স্থানীয় নুরুল ইসলামের স্ত্রী শাহানারা বেগম বাড়ির পাশের খালে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ দেখতে পান। কৌতূহল নিয়ে তিনি ব্যাগটি খুলে নবজাতকের মৃতদেহ দেখতে পয়ে চিৎকার করে উঠলে পাশ্ববর্তী লোকজন ছুটে আসে। এলাকার জনগণ শাহরাস্তি থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায় মৃতদেহটি সনাক্ত করা যায়নি তবে নবজাতকের বয়স ৪ থেকে ৫ দিন হবে বলে ধারণা করা হচ্ছে।
শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক আল-আমিন ভূঁইয়া জানান, মৃতদেহটি পরিবারের খোঁজ করছে পুলিশ। প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেয়া হচ্ছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না