মমিনুল ইসলাম:
দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা কমপ্লেক্স চত্বরে নিম, কাঠবাদাম'সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান, উপজেলা বন বিভাগের হাবিব ফরাজি, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ, পৌর যুবদল নেতা টিপু সুলতান ফরাজি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহারিয়ার কামাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী ব্যাপক সবুজায়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার সফল বাস্তবায়নে মতলব উত্তরেও বিভিন্ন পর্যায়ে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না