মোঃ রাছেল কচুয়া:
চাঁদপুরের কচুয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল ও বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক তারসহ মোট ৩ জন চোরকে গ্রেফতার করেছে। গত ৮ জুন (২০২৬) পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয় এবং ৯ জুন (২০২৬) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই মোহাম্মদ ফাত্তার মিঞা ও সঙ্গীয় ফোর্স পৌরসভার বিশ্বরোড এলাকায় সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মোঃ শাহীন (২৫) নামে এক যুবককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রূপসদী এলাকা থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শাওন রায় শান্ত বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তা রেকর্ড করে।
অপর এক অভিযানে এসআই নোমান হোসেন ও তার দল কচুয়া পৌরসভার করইশ এলাকা থেকে দুই চোরকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো— মোঃ মাহবুব হোসেন (১৯) এবং রাকিব হোসেন (২১)। তাদের হেফাজত থেকে ৯০ হাজার টাকা মূল্যের ৩ কয়েল তামার তার উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ আলমগীর বাদী হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।
এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না