নিজস্ব প্রতিনিধি:
ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় ও জাগরণী সংগীত পরিবেশন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁদপুর জেলায় শিপ্রা সাবিত্রী জুটির জেলা মহিলা ঐক্য পরিষদের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়েছে।
গত মঙ্গলবার, ৯ জুন রাতে শহরের জীবনদীপ কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিনয় ভূষণ মজুমদার।প্রধান বক্তার বক্তব্য দেন জেলা ঐক্য পরিষদের সদস্য সচিব অজিত কুমার সাহা। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা ঐক্য পরিষদের সদস্য সচিব সাবিত্রী রানী ঘোষ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়, সদস্য সচিব পার্থ গোপাল দাস,জেলা ঐক্য পরিষদের সদস্য তপন সরকার,জয়রাম রায়,নির্মল রায়,আশিষ মজুমদার,চাঁদপুর সদর ঐক্য পরিষদের সদস্য সচিব প্রশান্ত সেনগুপ্ত,পৌর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভাষ্কর দাস।
এছাড়াও জেলা মহিলা ঐক্য পরিষদের সদস্য তৃষ্ণা ও পাপড়ির যৌথ সঞ্চালনায় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন জেলা মহিলা ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক কবিতা সাহা,পাপড়ি বর্মণ প্রমূখ। সভায় উপস্থিত বক্তারা বলেন, ইলিশের বাড়ী চাঁদপুর জেলায় এবারই প্রথম মহিলা ঐক্য পরিষদের কমিটি হলো এবং আনুষ্ঠানিক কোন সাংগঠনিক সভা করা হলো। আমরা সবাই মহিলা ঐক্য পরিষদকে জেলার ৮ উপজেলা ও সকল পৌরসভায় কমিটি গঠন করে কাজ করতে পাশে থাকবো। নারীরা চাইলেই যে সুশৃঙ্খলভাবে যেকোন অনুষ্ঠান ও সংগঠন করতে পারে সেটারই শুভ সূচনা হলো এই আয়োজন। আমরা সবাই যে যার অবস্থান থেকে পাশে থাকবো।
অনুষ্ঠানের শুরুতে ভাতৃপ্রীতম সংগঠন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহার অকাল প্রয়াণে তার সম্মাণে দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও তাদের সহযোগী সংগঠন মহিলা ঐক্য পরিষদ,যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ, আইনজীবী ঐক্য পরিষদসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না