১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মতলব উত্তরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ২৪

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের খন্দকারকান্দি এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিনারা আক্তার (৪০) নামে এক নারী মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খন্দকারকান্দি গ্রামের বাসিন্দা মিনারা আক্তার তার দেবর মো. ইসমাইল, জোৎল্লা বেগম, আসাদ উল্লাহ, শুভ মিয়াসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে বসতঘর সংলগ্ন জমির সীমানা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৪ জুন রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা লাঠিসোটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে মিনারা আক্তারদের বসতঘরে এসে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এতে বাধা দিলে তারা পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।

অভিযোগে মিনারা আক্তার দাবি করেন, হামলার সময় মো. ইসমাইল তার মাথায় ধারালো ছেনি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। পরে অন্যান্য অভিযুক্তরা তাকে মারধর করে এবং শ্বাসরোধের চেষ্টা চালায়। এ সময় তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবারের সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। হামলায় মিনারা আক্তারের স্বামী রায়হান সরকার, ছেলে হৃদয় এবং সাত মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ সুমাইয়া আহত হন বলে অভিযোগে বলা হয়েছে। এছাড়া পুত্রবধূর গলায় থাকা ৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বসতঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে। একই সঙ্গে ঘরের আলমারি থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। হামলাকারীরা পরিবারটিকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় পরিবারটি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মতলব উত্তর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলব উত্তরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আপডেট সময় : ১০:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬