সিদ্ধিরগঞ্জে চাঁদা দিতে অস্বীকার করায় অটোরিকশা চালকে মারধর
- আপডেট সময় : ০৯:৩৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ৩০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় শাহাবুদ্দিন (২৯) নামে এক অটোরিকশা চালক মারধর ও প্রান নাশের হুমকি দেওয়ার আভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মো. নবী হোসেনের নাম উল্লেখ সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
গত সোমবার (৮ জুন) বেলা ১২ টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১নম্বর ওয়ার্ডের মিজমিজি তেরা মার্কেট ফারুক কাউন্সিলরের বাড়ীর সামনে অনিক মাহমুদের গ্যারেজে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী নবী হোসেন নাসিক ১নম্বর ওয়ার্ড এলাকার চিহ্নিত চোর ও ছিনতাইকারী। সে চোর ও ছিনতাইকারীদের সেল্টারদাতা হিসাবে এলাকায় বেশ পরিচিত। তার নেতৃত্বে এলাকায় চুরি ও ছিনতাই হয়ে থাকে। পূর্ব শত্রুতার জের ধরে ভুক্তভেগী শাহাবুদ্দিন উপরে হামলা চালায় নবী হোসেন। ভুক্তভোগী পেশায় আটোরিকসা চালক প্রতিদিনের ন্যায় গ্যারেজে আবস্থান করে। হঠাৎ বিবাদী রিকশার গ্যারেজে ঢুকে চাঁদা দাবি করে। দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে বিবাদী ক্ষিপ্ত হইয়া বাদী শাহাবুদ্দিনকে মারধর শুরু করে। বিবাদী নবী হোসেনের তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভুক্তভোগীর বাম চোখে আঘাত করিয়া গুরুত্বর রক্তাক্ত জখম করে এবং প্রান নাশের হুমকি দিয়ে সাথে থাকা নগদ টাকা ১টি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা (এসআই) মো. ছাব্বির হোসেন জানান উক্ত মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























