সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের সহযোগীরা ঝটিকা মিছিল করেছেন
শুক্রবার (৫ জুন) সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের ব্যানারে ডেমরা-শিমরাইল সড়কের সিদ্ধিরগঞ্জের শেষ সীমন্তে এ মিছিল করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া ঝটিকা মিছিলটিতে অন্তত ১৮-২০জনের এক গ্রুপকে আওয়ামী লীগ, শেখ মুজিব ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলকারীরা ডেমরা সংলগ্ন গলাকাটার দিক থেকে বিভিন্ন প্রতিবাদ স্লোগান দিয়ে সিদ্ধিরগঞ্জ থানাস্থ শিমরাইলের দিকে এগোতে দেখা গেছে। মিছিলে তারা মুজিব তোমার স্বরণে ভয় করিনা মরণে, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগান দেন। এতে নেতৃত্ব দিচ্ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতিলীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন ও সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম।
এদিকে মিছিল সিদ্ধিরগঞ্জ অংশে হয়নি বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক। তিনি বলেন, আমি খোঁজ নিয়ে দেখেছি মিছিল আমাদের থানা এরিয়ায় হয়নি। আমাদের এখানে মিছিল করার কোনো সুযোগ নেই, কারণ আমরা সর্বক্ষণ তাৎপরতার সঙ্গে কাজ করছি। মিছিল করার মতো দুঃসাহস দেখানোর সুযোগ দেওয়া হবে না।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না